ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ - The News Lion

ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ





শনিবার উত্তর ২৪ পরগনার বরাহনগর আলম বাজারে চা চক্রে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘রাজ্যে রেলের উন্নয়ন মূলক প্রকল্প থেকে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ থমকে আছে জমি জটে। রাজ্য সরকার কোনও ভাবে জমি দিতে চায় না, উন্নয়ন হবে কি করে ?’



তিনি আরও বলেন, “জমি দিতে চায় না বলেই রাজ্যে নতুন কোনও শিল্প কারখানা আসছে না। সবই আটকে জমি জটে। রাজ্যে পরিযায়ী শ্রমিকরা কাজে পাচ্ছেন না, তারা ফের ভিন রাজ্যে ফিরে যেতে চাইছেন । রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে পারেনি ।” দিলীপ ঘোষের অভিযোগ, “তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পাথর পুঁতে রেখেছিলেন, আর কিছু করেননি ।


 অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মারতে মারতে বোমা শেষ হয়ে যাবে, তবু অর্জুন সিংয়ের কিছু হবে না।”


 করোনা যোদ্ধাদের সম্মানে প্রধানমন্ত্রী বিমান থেকে পুষ্প বৃষ্টি করে ছিলেন । সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি । তিনি এখানে করতে দেননি । জানি না উনার ফুলে কি অ্যালার্জি আছে ? কিছু দিতে না পারুক, করোনা যোদ্ধাদের সম্মানটুকু তো দিক।”


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.