গ্রেপ্তার হলাম সুশান্তকে ভালোবেসে
আজ দুপুরে গ্রেপ্তার হয়েছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। রবি, সোম পর পর দু’দিন জেরার পর, আজ মঙ্গলবার দুপুরে রিয়াকে গ্রেফতার করে এনসিবি। তারা জানিয়েছে রিয়া গ্রেপ্তার হওয়ার পরই তার মন্তব্যে বলেছেন, গ্রেপ্তার হয়ে সুশান্তকে ভালোবাসার মূল্য দিলাম।’নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের ৬৭ নম্বর ধারায় রিয়া চক্রবর্তী তার দোষ স্বীকার করে নিয়েছেন বলে সাংবাদিকদেরে জানিয়েছেন এনসিবির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্র।
এদিকে গ্রেফতার হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন রিয়া। তার পরিবারও এই ঘটনায় বিপর্যস্ত হয়ে আছে বলে সূত্রের খবর। জানা গেছে, রিয়াকে আজ সূর্যাস্তের আগেই মেডিকেল টেস্ট করা হবে। তার জন্যে বিশেষ একটি জেল এর ব্যবস্থা করা হয়েছে এনসিবি দপ্তরেই। রিয়ার গ্রেফতারের খবরে সুশান্ত সিং রাজপুতের দিদি টুইট করেছেন, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।
মাদক যোগ নিয়ে রবিবার থেকে রিয়াকে টানা জেরা করছিল এনসিবি। বার বার প্রশ্নের মুখে পড়ে সোমবার এনসিবির সামনে রিয়া জানান, ‘আমি যা করেছি, তা সবই সুশান্তের জন্য।’ তার পরেও আজ ফের রিয়াকে জেরার জন্য এনসিবির সদর দপ্তরে ডাকা হয়। দুপুরের দিকে সেখানেই গ্রেফতার করা হয় তাকে।
Post a Comment