পাকিস্তানি সেনার টানা গুলি বর্ষণে শহিদ এক ভারতীয় জওয়ান - The News Lion

পাকিস্তানি সেনার টানা গুলি বর্ষণে শহিদ এক ভারতীয় জওয়ান



 জম্মু কাশ্মীরের নৌগাম সেক্টরের কুপওয়াড়াতে শনিবার পাকিস্তানি সেনার টানা গুলি বর্ষণে শহিদ এক ভারতীয় জওয়ান। আহত হয়েছেন আরও দুজন। বিনা প্ররোচণায় পাক সেনা হামলা চালায় বলে অভিযোগ ভারতীয় সেনার। 


প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্ণেল রাজেশ কালিয়া জানিয়েছেন কুপওয়াড়ার নৌগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা ধরে টানা গুলি বর্ষণ করেছে পাকিস্তানি সেনা। মর্টার ছোঁড়া হয়েছে, ছোট পিস্তলের ব্যবহার করা হয়েছে। একজন জওয়ান শহিদ হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন। আহতদের ৯২ সেনা বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। 



এদিন শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র বলেন ভারতীয় সেনাও পাক গুলির লড়াই যোগ্য জবাব দিয়েছে। যে জওয়ান শহিদ হয়েছেন তিনি ১৭ ব্রিগেডের আর্মি গানার ভূপিন্দর সিং বলে জানা গিয়েছে। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাক সেনা গুলি চালায় ও মর্টার হামলা চালায় বলে খবর। শনিবার সারা রাত গুলির লড়াই চলে। শাহপুর, কিরনি, দেঘওয়াড় এলাকায়। বেশ কয়েকটি জায়গায় রবিবার সকাল পর্যন্ত গুলির লড়াই চলছে বলে খবর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.