হঠাৎ করে রোডের ওপর দাঁড়িয়ে থাকা BMW -তে আগুন
হঠাৎ করেই আগুনের গোলায় পরিণত হল রোডের ওপর দাঁড়ানো একটি BMW গাড়ি। কোনও রকমে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসে প্রাণ বাঁচাতে সক্ষম হন গাড়ির ভিতরে থাকা দম্পতি। ঘটনাটী উত্তরপ্রদেশের লখনউএর। হঠাৎ করেই এমন আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।
দ্রুত জল ঢেলে নিয়ন্ত্রণে আনা হয় BMW-র আগুন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শক সার্কিট থেকেই এই আগুন লাগে। ডিএসপি জানিয়েছেন, ওই গাড়ির মধ্যে থাকা দম্পতি ওষুধ ব্যবসায়ী হিসাবে কাজ করেন। তারা পিজিআই মানসরোভারের বাসিন্দা। আশিয়ানা এলাকায় তাঁদের ওষুধের ব্যবসা রয়েছে।
ওই দম্পতি জানিয়েছে, তাঁরা বাড়ি থেকে দোকানের দিকে যাচ্ছিল। এসময় রাস্তায় গাড়ি থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে। দ্রুত বিএমডাব্লু এর সার্ভিস সেন্টারে ফোন করে ঘটনাটি জানানো হলে তাঁরা জানায়, তাড়াতাড়ি ব্যাটারি থেকে তারটি খুলে দিতে। এরপর দম্পতি নেমে ব্যাটারি থেকে তার খুলতে বনেটের দিকে যায়। কিন্তু তাঁরা বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই গাড়িটি অটোমেটিক ভাবে লক হয়ে আগুন ধরে যায়।

Post a Comment