পার্টিতে গুলিবিদ্ধ হয়ে মৃত ২ - The News Lion

পার্টিতে গুলিবিদ্ধ হয়ে মৃত ২




যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক রাজ্যের রচেস্টার এলাকায় ভারতীয় সময় শনিবার সকালে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে।  নিহতদের একজন পুরুষ এবং অপরজন নারী।


তাদের বয়স ১৮ থেকে ২২ বছর।  এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৪ জন
নিউইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স জানান, আহতদের দুটি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। গোলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে বিশৃঙ্খল অবস্থা দেখতে পান তারা। প্রায় ১০০ জন মানুষ দৌঁড়ে পালাচ্ছিলেন। ওই স্থানে পার্টির খবর তারা জানতেন না।


মার্ক সিমন্স জানান, দুঃখজনক ব্যাপার হলো করোনা সংক্রমণের মধ্যে এ ধরনের পার্টির আয়োজন করা মোটেও নিারাপদ নয়, ঠিকও নয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.