আজ বেনাপোল হয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে ১ হাজার ৪৫০ কেজি ইলিশ
পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য আসন্ন দূর্গা পূজার শুভেচ্ছা হিসেবে সোমবার সকালে আন্তর্জাতিক সীমান্তের বেনাপোল হয়ে ভারতের পেট্রাপোলে পাঠানো হচ্ছে ১ হাজার ৪৫০ কেজি ইলিশ।
বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, গত বছর সরকার শারদ শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি ছিল। এবার তার পরিমাণ দেড়গুণ বেশি। পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির জন্য ৯টি সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে।।
যশোরের বেনাপোল সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪পরগনা জেলার পেট্রাপোলে পাঠানো হবে বাংলাদেশের ইলিশ। তারপর সেই চালান যাবে কলকাতার বাজারে।

Post a Comment