শনিবারের রাশিফল - The News Lion

শনিবারের রাশিফল



বৃষ রাশিঃ

আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যা সমাধান করতে গিয়ে নাজেহাল হবেন।  বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কাজে উন্নতির যোগ রয়েছে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। শত্রুর সঙ্গে আপোস করা যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। বিপদে আজ বন্ধুর সাহায্য পাবেন। হস্ত শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ভাল।

মিথুন রাশিঃ

আজ কোনও প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। তবে যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধির যোগ রয়েছে। আপনার মধুর ব্যবহার সকলের মন জয় করবে। পিতার সঙ্গে সম্পত্তির ব্যপারে বিবাদ বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও যন্ত্রণা বাড়তে পারে। উচ্চবিদ্যায় প্রচুর দূর এগোতে পারবেন।

কর্কট  রাশিঃ

সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে।  সাংসারিক শান্তি বজায় থাকবে। আজ কর্মক্ষেত্রে কারও উপর অভিমান হতে পারে। স্ত্রীর সঙ্গে মতান্তর হতে পারে। কোনও সৌখিন বস্তু কেনার জন্য খরচ  হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।  নৈরাশ্য দেখা দিতে পারে। কর্মস্থানে সুনাম পাওয়ার যোগ রয়েছে।




সিংহ  রাশিঃ 

ঘরে-বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবেন। সন্তানদের কোনও শুভ যোগাযোগ আসতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ রয়েছে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি যোগ রয়েছে।  রাস্তায় একটু সাবধানে চলুন, আঘাত লাগতে পারে।

কন্যা  রাশিঃ

বিদ্যার্থীদের জন্য শুভ সময় ও ভাল ফল পাওয়ার যোগ রয়েছে। ব্যবসার  লাভ আপনাকে হতবাক করবে। কর্মযোগে বন্ধুর সাহায্য পেতে পারেন। চোখের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা থাকতে পাতে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে।  ছোটখাটো শারীরিক ভোগান্তি হতে পারে। নতুন চাকরির খবর পাওয়ার জন্য দেরি হতে পারে। যে কোনও অশান্তিতে আজ আপনার দোষ না থাকলেও জরিয়ে পড়তে পারেন।


তুলা  রাশিঃ

ভাই-বোনের সম্পর্কে ভাঙ্গন ধরতে পারে। প্রেমে সফলতা পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। পুরনো কোনও দামি বস্তু আপনার হাতে আসতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে।  পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে আনন্দ বাড়তে পারে। আজ বুদ্ধি নাশের সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। খাওয়ার ব্যপারে বাড়িতে কোনও অশান্তি বাধতে পারে। অযথা কারও সঙ্গে অশান্তি হতে পারে।





বৃশ্চিক  রাশিঃ

কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণ বুদ্ধির জন্য সকলের মন জয় করতে পারবেন। গুরুজনদের বাধ্যগত থাকার চেষ্টা করুন। আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পেরে সংসারের শান্তি ফিরে পাবেন। সন্তানদের কথার গুরুত্ব দিন। পিতামাতার সঙ্গে অযথা বিবাদ বাধতে পারে। আজ একটু সাবধানে থাকুন। নতুন কোনও চাকরীর সুযোগ পাবেন।

ধনু  রাশিঃ

বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধির যোগ। নতুন কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি বাড়তে পারে। সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে। প্রেমের ব্যপারে আনন্দ বাড়তে পারে। কোনও কাজ না হওয়ার জন্য হতাশা দেখা দিতে পারে।  সুখ-স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে পেতে পারেন।




মকর  রাশিঃ

আজ আগুনের কাজ খুব সাবধানে করুন বিপদের যোগ রয়েছে। ছেলে-মেয়েদের জন্য চিন্তা থাকলে মিটে যাবে। সংসারে অযথা কথা না বলাই ভাল, অশান্তি বাঁধতে পারে। কর্মস্থানে শত্রুর বৃদ্ধি হতে পারে। সঙ্গীতচর্চার জন্য দিনটি উপযুক্ত। মা-বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গাড়ি চালকেরা একটু সাবধানে গাড়ি চালাবেন। আজকের দিন ব্যবসার জন্য শুভ।

কুম্ভ  রাশিঃ

অর্থ ব্যয় নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। চাকরি বদলের যোগ রয়েছে। রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসায় উন্নতির যোগ। প্রতিবেশীদের ফলে হেনস্থা হতে পারেন। সন্তানদের নিয়ে সমাজে মুখ উজ্জ্বল হতে পারে।  অসৎপ থেই আজ আয় হতে পারে। নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে।

মীন  রাশিঃ

বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। গুরুজনদের কথা না মানলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিজের শরীরের উপর বিশেষ নজর দিন।  সংসারে কোনও দায়িত্ব থাকলে শীঘ্রই সেড়ে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। কোমড়ের যন্ত্রণা বাড়তে পারে। আজ আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। অশান্তি থেকে একটু দূরে থাকুন পুলিশ অবধি যেতে হতে পারে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.