আজ বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিরোধী নেতারা
কৃষি বিল পাস ও আট রাজ্যসভার সাংসদকে ববরখাস্ত করার ঘটনাকে কেন্দ্র করে সংসদের দুই কক্ষেই অধিবেশন বয়কট চালিয়ে যাচ্ছে বিরোধীরা। । আট সাংসদকে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার-সহ মোট তিন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অধিবেশন বয়কট কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী সাংসদরা। বুধবার বিকেলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বিরোধী দলের সাংসদরা। কৃষি বিল নিয়ে একগুচ্ছ অভিযোগ জানানোর পাশাপাশি ওই বিলে রাষ্ট্রপতিকে সই না করতেও আবেদন জানাতে পারেন বিরোধীরা।
কংগ্রেস, তৃণমূল, বাম, আপ, এনসিপি-সহ একাধিক বিরোধী দলের নেতারা কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছেন। এবার কৃষি বিল নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন বরখাস্ত সাংসদেরা। বুধবার বিকেলে বিরোধীদের একটি প্রতিনিধি দল যাবেন রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বিরোধী নেতারা।
কেন্দ্রীয় সরকার কীভাবে সংসদে কৃষি বিল পাশ করিয়েছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হবে রাষ্ট্রপতিকে। এমনকী রাষ্ট্রপতিকে ওই বিলে সই না করতেও আবেদন জানানো হবে বলে ঠিক করেছেন বিরোধীরা।

Post a Comment