২ অক্টোবর থেকে.চিড়িয়াখানা কিংবা পার্কে ঢোকার বিধিনিষেধ ও নিয়মাবলী
প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে:
১.চিড়িয়াখানা কিংবা পার্কে ঢোকার ক্ষেত্রে প্রত্যেকের থার্মাল চেকিং করা হবে।
২.সকলকে হাত জীবাণুমুক্ত করে ঢুকতে হবে।
৩.জাতীয় উদ্যান কিংবা অভয়ারণ্যের ক্ষেত্রে আধিকারিক ছাড়া অন্য কারও গাড়ি ভিতরে ঢুকতে পারবে না।
৪. পর্যটকদের গাড়িতে একজন যাত্রীর পাশের আসন ফাঁকা রেখে বসতে হবে।
৫. একসঙ্গে ২০ জনের বেশি ঢুকতে দেওয়া হবে না।
জেনে নিন কী কী নিয়ম মানতে হবে-
১. এবার থেকে যেকোনও জায়গায় প্রবেশের ক্ষেত্রে টিকিট বুকিং করতে হবে অনলাইনে।
২. ১০ বছরের নিচে এবং ৬৫ বছরের উপরে কাউকে নিয়ে ভ্রমণ করলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
৩. পর্যটকদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
৪. বোটিং কিংবা পার্কে কোনও প্রমোদমূলক সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে স্যানিটাইজার সবসময় ব্যবহার করতে হবে।
৫. করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিলে যেকোনও মূহূর্তে পার্ক কিংবা চিড়িয়াখানা কর্তৃপক্ষ তা আংশিকভাবে বন্ধ রাখতে পারেন।

Post a Comment