দেশের অর্থনীতির সঙ্গে পাবজি ব্যান প্রসঙ্গ টেনে মোদীকে বিঁধলেন নুসরত - The News Lion

দেশের অর্থনীতির সঙ্গে পাবজি ব্যান প্রসঙ্গ টেনে মোদীকে বিঁধলেন নুসরত




চিনা অ্যাপ পাবজি বন্ধ হতেই ভারতের ধরাশায়ী অর্থনীতি প্রসঙ্গে নুসরত জাহান ফের একবার কটাক্ষ করেন মোদী সরকারকে।

সোমবার সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি নজিরবিহীন ভাবে ২৩.৯% সঙ্কুচিত হয়েছে, যেটা গত চল্লিশ বছরে দেখা যায়নি। বস্তুত, অর্থনীতির এতটা গভীর সঙ্কোচন স্বাধীনতার পরেই আর কখনও হয়নি। 


এদিকে, বৃহস্পতিবার পাবজি-সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করে ভারত। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানায়, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় ওই অ্যাপগুলি নিষিদ্ধ করা হল। কারণ তারা এমন কিছু কাজে লিপ্ত হয়েছে যাতে ভারতের সার্বভৌমত্ব, সুরক্ষা ও প্রশাসন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। 



এরপরই একটি টুইটার পোস্টে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে নুসরত লেখেন, 'মোদীজি , এখন আমরা কী করব?'  এদিন দেশের অর্থনীতির সঙ্গে পাবজি ব্যান প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে টুইটারে নুসরত লিখেছেন “এখন না পাবজি ফিরে আসবে না দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হবে! মোদীবাবু জিডিপি বেকাবু।” 







কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.