ইতিহাসে ১০ সেপ্টেম্বর ঘটে যাওয়া ঘটনাবলী - The News Lion

ইতিহাসে ১০ সেপ্টেম্বর ঘটে যাওয়া ঘটনাবলী



ঘটনাবলী:

১৮২৩- দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রনায়ক সিমন বলিভার পেরুর প্রেসিডেন্ট হন।

১৮৯৮- অস্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।

১৯১৯- প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সঙ্গে অস্ট্রিয়ার সাঁ-জেরমাঁ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৯- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কানাডা, যোগ দেয় যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে।

১৯৬৭- জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়।

১৯৭৪- পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।

১৯৯১- যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে ম্যাসিডোনিয়া।

১৯৯৩- দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) পরস্পরকে স্বীকৃতি দেয়।

২০০৮- বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়।



জন্ম:

১৭৭১- আফ্রিকা আবিষ্কারক স্কটিশ অভিযাত্রী মঙ্গু পার্ক।

১৮৭২- কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় রাজা কুমার শ্রী রঞ্জিতসিং।

১৮৩৯- চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৮৬- আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইয়ন মরগান।



মৃত্যু:

১৭৯৭- মেরি ওলস্টোনক্রাফট, ইংরেজ নারীবাদী লেখিকা।

১৮০৬- ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯১৫- বাঘা যতীন, একজন বাঙালি বিপ্লবী।

১৯২৩- বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ শিশুসাহিত্যিক সুকুমার রায়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.