এবার ভুয়ো কল ঠেকাতে গুগল নিয়ে এল এক নতুন ফিচার
স্মার্টফোনের একাধিক নিত্য নতুন অ্যাপের মধ্যে সব থেকে জনপ্রিয় ট্রু কলার। যা গ্রাহকদের জানায় কে ফোন করেছে। তবে এবারে এই অ্যাপকে টেক্কা দিতে এক নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। যার নাম ভেরিফায়েড কল। যদিও এই ট্রু কলার ভুয়ো কলারের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা নিয়ে থাকে সতর্ক করার ক্ষেত্রে। তবে গুগলের এই নতুন ফিচার নিয়ে এসেছে একাধিক নতুন সুবিধা।
গুগল ফোন অ্যাপে ইতিমধ্যেই যোগ করা হয়েছে এই ফিচারকে। এর ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের কে কল করেছেন এবং কেন করেছেন। পাশপাশি দেখা যাবে কলারের লোগো। শুধু আমাদের দেশেই নয়, এই মুহূর্তে একাধিক দেশে বড় সমস্যা হল ভুয়ো কল। আর তা ঠেকাতেই গুগল নিয়ে এসেছে এই সুবিধা।
ইতিমধ্যেই এই ফিচার একাধিক দেশে ব্যবহার করা হয়েছে। আর গুগলের এই নতুন ফিচারের ফলে কে কল করছে এবং কেন করছে তা দেখা যাবে। পাশপাশি যে কোন ধরনের ফোনে ব্যবহার করা যাবে এই ফিচার।

Post a Comment