একটি ভিডিও ঘিরে উত্তাল জঙ্গলমহল
একটি ভিডিও ঘিরে উত্তাল বাঁকুড়ার জঙ্গলমহল। ভিডিওটি তিন মিনিট ৫৭ সেকেণ্ডের। যেখানে দলীয় বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক বাঁকুড়া জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক জয়ন্ত মিত্র। সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হওয়া সেই ভিডিওতে দেখা ও শোনা যাচ্ছে কর্মী সমর্থকদের সামনে দলের জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত মিত্র বলছেন, ‘প্রপার মূল্যায়ন হচ্ছেনা।
পার্টিটা দালালে ভরে গিয়েছে’। এরপরেই রানীবাঁধের তৃণমূল বিধায়ক জ্যোৎস্না মাণ্ডির নাম করে তাঁকে বলতে শোনা যাচ্ছে, মানুষের দরজায় ঘুরে ঘুরে ওঁকে নির্বাচিত করলাম। খাতড়ার মানুষের কোনও উন্নতি না করে পাঁচ বছর তাঁর স্বামী ও সে নিজে ‘ডং ডং করে কাটিয়ে দিল’। এমনকি এই পাঁচ বছরে গাড়ি, বাড়ি, ৪০ বিঘা জমি সহ ব্যক্তিগত সম্পত্তি বাড়িয়ে নিয়েছেন বলেও ঐ ‘ভাইরাল’ হওয়া ভিডিওতে জয়ন্ত মিত্রকে দাবি করতে শোনা যাচ্ছে।
একই সঙ্গে ‘কাজের মানুষদের সরিয়ে ফেক দালালদের দলে ঢোকানোর চেষ্টা করলেও সে সফল হয়নি। দল ওকে আর প্রার্থী করবে না। তবে ‘দূরাত্মার ছলের অভাব হয় না’। শ্যামল সাঁতরা (দলের বাঁকুড়া জেলা সভাপতি) কে ধরে চেষ্টা চালিয়ে গেলেও সে আলোচনা না করে সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছেন বলে ওই ‘ভাইরাল’ ভিডিওতে দাবি করেন। তিনি নিজেও ‘ভাইরাল’ ভিডিও দেখেছেন জানিয়ে রানীবাঁধের তৃণমূল বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি বলেন, দলের আভ্যন্তরীণ ব্যাপার। নেতৃত্ব সহ জেলাকেও বিষয়টি জানিয়েছি। দল যা সিদ্ধান্ত নেবে…।
Post a Comment