দেশে ফের রেকর্ড ব্রেক করোনার
দেশে ফের একদিনে সর্বোচ্চ সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হলেন ৯০ হাজার ৬৩৩ জন। এবং মৃত ১০৬৫ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে দেশজুড়ে মোট সংক্রমণ দাঁড়াল ৪১ লক্ষ ১৩ হাজার ৮৬৬ জন। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৮ লক্ষ ৬২ হাজার ৩২০।
দেশজুড়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩১ লক্ষ ৮০ হাজার ৮৬৬ জন। এখন পর্যন্ত সারা দেশে মোট মৃত্যু হয়েছে ৭০ হাজার ৬২৬ জনের। দেশের মধ্যে লাগামছাড়া সংক্রমণে ত্রস্ত মহারাষ্ট্র। শুরু থেকেই দেশের অন্য রাজ্যগুলির নিরিখে মহারাষ্ট্রেই করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায়।
Post a Comment