মজাদার সুস্বাদু বেসনের লাড্ডু বানাবেন যেভাবে - The News Lion

মজাদার সুস্বাদু বেসনের লাড্ডু বানাবেন যেভাবে




উপকরণঃ

বেসন ৪ কাপ,

ঘি ১ কাপ,

পাউডার চিনি ২ কাপ,

কাজু বাদাম কুচি আধ কাপ,

এলাচ গুঁড়ো আধ চা চামচ।



প্রস্তুত প্রণালী

কড়াইয়ে ঘি গরম করে নিতে হবে। এবার সবটুকু বেসন ঢেলে ক্রমাগত নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে, যেন কড়াইয়ের নিচে পুড়ে না যায়।

মৃদু আঁচে ১০ থেকে ১২ মিনিট ভাজার পর বাদাম আর এলাচ গুঁড়ো দিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে রুখুন।একটু ঠাণ্ডা হলে তাতে চিনি ছিটিয়ে মেখে নিলে মিশ্রণটি বেশ আঠালো হয়ে উঠবে।

এবার হাতে অল্প একটু তেল মেখে ছোট ছোট বল বানিয়ে লাড্ডুর আকার দিন। সম্পূর্ণ ঠাণ্ডা করতে ২ ঘণ্টা ফ্রিজেও রেখে দিতে পারেন। ব্যাস! তৈরি হয়ে গেলো মজাদার সুস্বাদু বেসনের লাড্ডু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.