অসাবধান, যে কোনও মুহূর্তে ক্রাশ করতে পারে আপনার হোয়াটসঅ্যাপ
আজকের দিনে যোগাযোগ স্থাপনের পাশপাশি অন্যান্য কাজের জন্য, এমনকি মানুষজন ব্যক্তিগত কাজেও ব্যবহার করে থাকে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ছাড়া কার্যত অসহায় আজকের মানুষজন । একাধিক সংস্থা এই মুহূর্তে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে কর্মীদের সঙ্গে।
তবে সম্প্রতি গ্রাহকদের সতর্ক করা হয়েছে। অসাবধানে হোয়াটসঅ্যাপ ক্রাশ করে যাওয়ার মত ঘটনাও ঘটছে। জানানো হয়েছে সম্প্রতি একাধিক দেশের মানুষজন পরেছেন এই সমস্যার মধ্যে। যেখানে জানানো হয়েছে গ্রাহকেরা নিজেদের হোয়াটসঅ্যাপ-এ পাচ্ছেন বিশেষ ধরনের মেসেজ। আর তা পাওয়ার পরেই সম্পূর্ণ ভাবে ক্র্যাশ করছে হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে ওই মেসেজ স্পেশাল ক্যারেক্টারে লেখা।আর সেই কারণেই বুঝতে না পারার ফলে ক্র্যাশ করছে হোয়াটসঅ্যাপ। সতর্কতার জন্য জানানো হয়েছে এই মেসেজ চেনা কেউ পাঠাতে পারে অথবা অচেনা কোন ব্যক্তি পাঠাতে পারে। সেই কারণে গ্রাহকদের সাবধান হয়ে এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে জানানো হয়েছে।
পাশপাশি এও জানানো হয়েছে এই মেসেজ অন্য অনেকভাবেই পাঠানো যেতে পারে। তাই গ্রাহকদের জানানো হয়েছে এই ধরনের অদ্ভুত মেসেজ পেলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে তা ব্লক করে দিতে। পাশপাশি নিজের হোয়াটসঅ্যাপ সেটিং ও বদলে ফেলতে জানানো হয়েছে। এছাড়া বলা হয়েছে, অপিরিচিত নম্বর থেকে মেসেজ এলে তা এড়িয়ে চলতে পাশপাশি সমস্যা এড়ানোর জন্য হোয়াটসঅ্যাপ একবার ডিলিট করে পুনরায় ইন্সটল করতে। এর ফলে এড়ানো যাবে সমস্যা। এই জটিল পরিস্থিতিতে মানুষের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ। আর সেই কারণেই সতর্ক ভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন জানানো হয়েছে।
Post a Comment