মালাইকার সৌন্দর্যের পিছনের রহস্য কী?
৪৪ বছর বয়সেও ফিটনেস এর সঙ্গে কোন আপোষ করেন না মালাইকা। তাই বয়স বাড়লেও তাঁর সৌন্দর্যে ভাটা পড়েনি। আজ জেনে নেওয়া যাক সারা দিন, ব্রেকফাস্ট থেকে ডিনারে কী কী খান মালাইকা? তার সৌন্দর্যের পিছনের রহস্য ঠিক কী?
১) ঘুম থেকে উঠে চা বা কফি খান না মালাইকা। তার পরিবর্তে এক কাপ গরম জলে লেবু ও মধু মিশিয়ে পান করেন তিনি।
২) তারপরেই ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে পোহা, অথবা ইডলি, অথবা মাল্টিগ্রেইন পাউরুটি খান। সঙ্গে থাকে একটি ডিমের সাদা অংশ এবং এক বাটি ফল।
৩) লাঞ্চে ব্রাউন রাইস অথবা রুটি খান মালাইকা। সঙ্গে থাকে সবজি এবং একবাটি সালাড। এছাড়া থাকে চিকেন অথবা মাছ।
৪) ওয়ার্কআউট করার পরে একটি কলা খান মালাইকা। এতে অনেকটা শক্তির যোগান হয় যা তার সৌন্দর্য ধরে রাখতে সক্ষম।
৫) ডিনারে এক বাটি স্যুপ এবং সবজি খান মালাইকা।
তবে খাবার না খেয়ে খালি পেটে থেকে ডায়েট করা এ বিশ্বাসী নন মালাইকা অরোরা। বরং প্রয়োজনীয় খাবার খেয়ে শরীর চর্চার মাধ্যমে নিজেকে ফিট রাখতে পছন্দ করেন তিনি।

Post a Comment