দেখে নিন আজকের দিনে আপনার ব্যবসা এবং প্রেমে কতটা লাভবান হবেন আপনি
মেষঃ
দীর্ঘদিনে সঞ্চিত অর্থ আজ কাজে লাগতে পারে। তবে ব্যয়ের দিকে লক্ষ্য রাখবেন। বন্ধুদের এবং পরিবারের সঙ্গে আজ একটি আনন্দের সময় কাটিবে আপনার। স্ত্রীর সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হলেও, দিনের শেষে তার সাথে আপনার ভালো সময় কাটানোর দিন আজ।
বৃষঃ
কাজের চাপে পরিবার এবং বন্ধুদের সময় দিতে না পারায় আপনার মন ব্যাকুল হয়ে উঠবে। পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বের করতে পারবেন না। তাও একটু সময় পেলে সকলের আড়ালে গিয়ে একান্তে কাটান।
মিথুনঃ
আজ কাছের মানুষের সঙ্গে আনন্দের সময় কাটিয়ে তার থেকে উপহার পাওয়ার দিন। অর্থ সঞ্চয় করে রাখুন এবং তা অতি যত্নে রাখুন। নয়ত তার চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কটঃ
বাড়ির সমস্যা সমাধানের চেষ্টা করুন। ফাঁকা সময়ে যোগ ব্যায়াম অথবা মোবাইলে ওয়েব সিরিজ দেখতে পারেন। আজ এই রাশির জাতক জাতিকাদের বন্ধু বিয়োগের যোগ রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় ভালো মুনফার যোগ রয়েছে।
সিংহঃ
ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে, আজকেই শুভ দিন। আজ গর্ভবতী মহিলারা হাঁটার সময় সাবধানে হাঁটবেন। আজ সঙ্গিনীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে, তা পূর্ণ না হওয়ায় প্রেমে জটিলতা আসতে পারে।
কন্যাঃ
ভালোবাসার মানুষকে মুক্ত আকাশে ভাসতে দিন, তাকে সন্দেহ করবেন না। আজকের দিনে স্বাস্থ্যের যত্ন নিন। নয়ত কোন দূরারোগ্য পুরনো ব্যাধি মাথা চাড়া দিতে উঠতে পারে। কাজের জায়গায় সমস্যার কারণে আপনার পরিকল্পিত মূল্যবান সন্ধ্যায় ব্যাঘাত ঘটতে পারে।
তুলাঃ
কাছের মানুষদের সঙ্গে সময় না কাটানোয় তাদের থেকে দূরত্ব অনুভব করতে পারেন। সমস্যায় থাকা কোন মানুষকে সাহায্য করুন। আজকে আপনি প্রেমের অর্থ বুঝে বিবাহিত জীবনে এজ চমৎকার দিন কাটাতে চলেছেন।
বৃশ্চিকঃ
অর্থ উপার্জন করে তা ধরে রাখার চেষ্টা করুন। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আজকের দিনে আপনার কাছের মানুষেরা আপনার থেকে অনেক কিছু চাহিদা রাখবে, তবে তা পুরনের আগে দেখে নেবেন তারা আপনার সুযোগ নিচ্ছে কিনা। আজকের দিনে এই রাশির জাতক আবার তাঁর স্ত্রীর প্রেমে পড়তে পারেন।
ধনুঃ
নতুন পরিকল্পনার ক্ষেত্রে পিতা মাতার সমর্থ পাবেন। তবে কোন সিদ্ধান্ত নেবার পূর্বে আবেগঘন হয়ে পড়বেন না। আজকের দিনে ভ্রমণের সময় অযাচিত ব্যক্তির সঙ্গে বচসায় জড়ানোর যোগ রয়েছে। তবে আজ আপনার প্রেমের যোগ থাকায়, আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন।
মকরঃ
আপনার মধ্যেকার রসিক মনোভাব আপনাকে সকলের মধ্যে আকর্ষণীয় করে তুলবে। বেশি মদ্যপান শরীরের পক্ষে ভালো নয়। আজকের দিনে যা প্রয়োজন নয়, তাঁর পিছনে সময় নষ্ট করবেন না।
কুম্ভঃ
বাচ্চাদের কৃতিত্বে আপনি গর্ব বোধ করবেন। সারাদিন ব্যয়ের মধ্যে কাটলেও, দিনের শেষে অর্থ সঞ্চয় করতে পারবেন। হাতে সময় পেলেও মন পছন্দমত কোন কাজ করতে পারবেন না। বিবাহিতদের কাছে আজ দিনটা সুখের।
মীনঃ
আত্মীয়দের থেকে আজ উপহার পাওয়ার দিন। পরিবারের ভাই বোনদের সঙ্গে কোন প্রতিযোগিতা অথবা সিনেমা দেখতে পারেন। স্ত্রী অথবা প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে রোম্যান্টিক মনোভাব জাগিয়ে তুলুন।

Post a Comment