প্রথম দিনের যাত্রী সংখ্যা দেখে কপালে ভাঁজ মেট্রো কর্তাদের - The News Lion

প্রথম দিনের যাত্রী সংখ্যা দেখে কপালে ভাঁজ মেট্রো কর্তাদের



 সোমবার থেকেই চালু হয়ে গেল মেট্রো পরিষেবা। তবে প্রথম দিনের প্রথম ৬ ঘণ্টায় যাত্রী সংখ্যা দেখে কপালে ভাঁজ মেট্রো কর্তাদের। সোমবার সকাল ৮ থেকে শুরু হয় মেট্রো পরিষেবা।  মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত নোয়াপাড়া-কবি সুভাষ রুটে মেট্রো চড়েছেন মাত্র ৯,৪০০ যাত্রী।


ওই একই সময়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সওয়ার ছিলেন মাত্র ৫০ জন যাত্রী। যাত্রী সংখ্যা কম থাকায় স্বাভাবিকভাবে চিন্তিত মেট্রো-কর্তৃপক্ষ।  করোনা পরিস্থিতিতে অনেকেই বাইরে বেরোলেও চূড়ান্ত সাবধানতা অবলম্বন করছেন।


 অন্যদিকে, আনলক ফোর পর্যায়ে মেট্রো পরিষেবা চালু হলেও মানতে হচ্ছে একাধিক বিধি-নিষেধ। মেট্রো চড়া এখন বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। মেট্রোরেলে ই-পাস নিয়ে অনেকেই এখনও সরগত হননি।  যদিও মেট্রো কর্তৃপক্ষের আশা, এই পরিস্থিতি শীঘ্রই বদলে যাবে। আগামী কয়েকদিনের মধ্যেই মেট্রোয় যাত্রী সংখ্যা বাড়বে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.