কিভাবে বানাবেন রোটি চটপটা
ছোট ছোট চৌকো করে রুটিগুলিকে ছিঁড়ে নিতে হবে। একটা ফ্রাই প্যানে মাখন গরম করে ভেজে নিন ওই টুকরো গুলো। যেন বেশ মুচমুচে হয়। আরেকটা সসপ্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি ভাল করে ভাজতে হবে।
এর মধ্যে আদা রসুন বাটা, টমেটো কুচি, একটু অন্য সবজি যেমন গাজর, ফুলকপি, ক্যাপসিকাম কুচি করে দিয়ে ভালো করে ভাজতে হবে।
ভালো করে ভাজা হয়ে গেলে ওই চৌকো করে ভাজা রুটির টুকরো গুলো এর মধ্যে দিয়ে নেড়ে নিন। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করুন। গ্যাস অফ করে গরম গরম পরিবেশন করুন।
Post a Comment