বৃহস্পতিবারের রাশফল - The News Lion

বৃহস্পতিবারের রাশফল



মেষ রাশিঃ
 অপ্রিয় সত্যি কথা বলায় আজ আপনার সমস্যা বাড়তে পারে। আজ আপনাকে একটু সাবধানী হতে হবে নাহলে বদনাম হতে পারে। কর্মস্থলের ঝামেলা কেটে যেতে পারে। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ হতে পারে। স্বজন সমাগম হতে পারে। হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তি যোগ রয়েছে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য সংসারে সমস্যা দেখা দিতে পারে। আজ আপনি বন্ধুর থেকে বিশেষ সাহায্য পেতে পারেন।

বৃষ রাশিঃ
আজ দিনটি বিশেষ ভাল যাবে না। বিদ্যার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। চাকুরিক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। উপার্জন ভাগ্য মন্দ না হলেও অর্থ অপচয় হয় এমন সিদ্ধান্ত নেবেন না। বৈদেশিক ব্যবসা বানিজ্যে কিছু বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ঝামেলার হতে পারে।



মিথুন রাশিঃ
 দিনটি ভাল যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হতে পারে। সাংসারিক বিষয়ে ভুলবুঝাবুঝি দেখা দেবে। অংশিদারী কাজে আশানুরুপ সাফল্য আসবে না। আত্মীয়র সমাগম বাড়তে পারে। পুলিশ প্রশাসনের কোনও ব্যক্তির সঙ্গে ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির শিকার হতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা রয়েছে।

কর্কট রাশিঃ
বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো।



সিংহ রাশিঃ
আজ ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোনও বিষয় নিয়ে ঝামেলা অশান্তিতে থাকতে পারেন। ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলায় পড়তে পারেন। কোনও আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলে তাতে বাধা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে। প্রত্যাশিত কাজে বাধা দেখা দেবে।

কন্যা রাশিঃ
 প্রিয়জনের কাছে আঘাত থেকে মনে কষ্ট বাড়তে পারে। পিতামাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচের ব্যাপারে চিন্তা। শরীরের কোনও ক্ষতের ব্যাপারে খরচ বৃদ্ধি।




তুলা রাশিঃ
 শনি চন্দ্রর প্রভাবে কাজে কর্মে তথ্য বিভ্রাট দেখা দেবে। ছোট ভাই বোন সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভাল যাবে না। পুস্তক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজে অপ্রত্যাশিত বাধা বিপত্তি দেখা দিতে পারে। প্পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ।

বৃশ্চিক রাশিঃ
সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় আসছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আজ বৃশ্চিক রাশির দিনটি মিশ্র যাবে। বকেয়া টাকা পয়সা আদায়ে বেগ পেতে হবে না। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীরা আশানুরুপ লাভ করতে পারবেন।




ধনু রাশিঃ
 চাকরীজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। বয়স্কদের শারীরিক পীড়ায় ভোগান্তি হবে। ব্যবসায়ীক কাজের জন্য দিনটি ভাল। ঠিকাদারী বা কনস্ট্রাকশন ব্যবসায় অনাকাঙ্খিত বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। জনসংযোগ বৃদ্ধি পাবে। শত্রুর সঙ্গে কোনও আপসের কথা হতে পারে

মকর  রাশিঃ
কোনও সুন্দর মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বুদ্ধি করে করতে হবে। পারিবারিক দিকে সুখ, শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। ব্যবসায় খুব ভাল খবর পাবেন।




কুম্ভ রাশিঃ
চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। শরীর বেশি ভাল নাও থাকতে পারে। বায়ুর প্রকোপ বৃদ্ধি ও মুত্রাশয় ঘটিত রোগে অধিক ক্লেশ ভোগের আশঙ্কা আছে। চলাফেরায় সাবধানতা অবলম্বন বিশেষ জরুরি। পারিবারিক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

মীন রাশিঃ
 আজ আপনাকে একটু সাবধানী হতে হবে নাহলে বদনাম হতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য সংসারে সমস্যা দেখা দিতে পারে। আজ আপনি বন্ধুর থেকে বিশেষ সাহায্য পেতে পারেন। কর্মস্থলের ঝামেলা কেটে যেতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় আজ আপনার সমস্যা বাড়তে পারে। পিত্তরোগের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ হতে পারে। সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। বিষয় সম্পত্তির প্রাপ্তি যোগ রয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.