এবার করোনার থাবা খোদ মুখ্যমন্ত্রীর ঘরে
এবার করোনার থাবা খোদ মুখ্যমন্ত্রীর ঘরে। করোনা আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। রুজিরা বন্দ্যোপাধ্যায় বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।
সূত্রের খবর, বিগত বেশ কিছু দিন ধরেই শারীরিক দিক থেকে বেশ কিছুটা দুর্বল ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় সোমবার সকালেই তাঁর করোনা টেস্ট করা হয়। টেস্টের রিপোর্ট হাতে আসার সাথে সাথেই সোমবার সন্ধ্যে সাড়ে ৭টা তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
করোনায় সংক্রমিত বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই হাসপাতালেই ভর্তি রয়েছেন।
Post a Comment