বাঙালি আজও ভোলেনি দুর্গা রূপে সংযুক্তাকে - The News Lion

বাঙালি আজও ভোলেনি দুর্গা রূপে সংযুক্তাকে






বর্তমানে মহামায়া বা দুর্গার ভূমিকায় দেখা যায় টলিউড এবং টেলিউডের অভিনেত্রীদের। একটা সময় মহিষাসুরমর্দিনী দেখার জন্য অপেক্ষা করে থাকতে হতো দূরদর্শন চ্যানেলে।  ৯-এর দশকে রেডিওয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী শোনার পরেই বাঙালি দূরদর্শন চালিয়ে বসত।



 দূরদর্শনে দুর্গার ভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রী হেমা মালিনী এবং দেবশ্রী রায়কেও। কিন্তু দূরদর্শনের দুর্গা বলতে মানুষ যাকে আজও মনে রেখেছে তিনি হলেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়।  মহালয়ার সকালে টিভিতে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে দেবী দুর্গারূপে সবথেকে পরিচিত মুখ ছিলেন ইনিই।


দুর্গা হিসেবে প্রতি বছর পরিচিত অভিনেত্রীদের দেখা গেলেও, আজও মহামায় রূপে তাঁকে মনে রেখেছে বাঙালি দর্শক।  সংযুক্তা বর্তমানে টোরন্টোর বাসিন্দা। স্বামী-সন্তান নিয়ে সংসার করার পাশাপাশি নাচ কিন্তু চালিয়ে যাচ্ছেন তিনি। ভরতনাট্যম ও মোহিনীআট্যমে প্রশিক্ষণ প্রাপ্ত তিনি।



টোরন্টোতে ধ্রুপদি নৃত্য শেখান তিনি। এছাড়াও বিদেশের বিভিন্ন কনসার্টে অংশ নেন সংযুক্তা।     ১৯৯৪ সালে প্রথন মহিষাসুরমর্দিনীরূপে দেখা যায় তাঁকে। বাঙালি ভাবত, সত্যিই মা দুর্গা এমনই হয়তো দেখতে। মহালয়া ছাড়াও বিভিন্ন নৃত্যনাট্যে দেখা গিয়েছে সংযুক্তাকে। বর্তমানে মহালয়াতে অনেকেই দুর্গা সাজেন। কিন্তু বাঙালি আজও সংযুক্তাকে ভোলেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.