লকডাউনে যখন বেশির ভাগ মানুষ চরম আর্থিক সংকটে তখন প্রতি ঘন্টায় ৯০ কোটি টাকা আয় করছে মুকেশ আম্বানি - The News Lion

লকডাউনে যখন বেশির ভাগ মানুষ চরম আর্থিক সংকটে তখন প্রতি ঘন্টায় ৯০ কোটি টাকা আয় করছে মুকেশ আম্বানি

 



করোনার জেরে যেখানে বেশির ভাগ মানুষ চরম আর্থিক দুর্দশায় রয়েছেন সেখানে আর্থিক দিক থেকে ফুলে-ফেঁপে উঠেছেন শিল্পপতি মুকেশ আম্বানি। লকডাউনের জেরে স্তব্ধ হয়ে গিয়েছিল প্রায় সবরকম আর্থিক কার্যকলাপ। কাজ হারিয়ে চরম দূর্দশার মানুষ। আর এই লকডাউনের সময় দেখা যাচ্ছে মুকেশ আম্বানির ব্যক্তিগত আয় হয়েছে প্রতি ঘন্টায় ৯০ কোটি টাকা।


আইআইএফএল ওয়েলথ হারুন ইন্ডিয়ার রিচ লিস্ট, ২০২০ বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে গত নয় বছর ধরে দেশের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করে আছেন মুকেশ আম্বানি। গত এক বছরে তার ব্যক্তিগত সম্পত্তি ২,৭৭,৭০০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৬,৫৮,৪০০ কোটি টাকা।


 

এদিকে,ওই রিপোর্টে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে মুকেশ আম্বানির তেল থেকে টেলিকম নানা ক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নানা সংস্থার কর্তা থাকার সুবাদে গত ১২ মাসে তার মোট সম্পত্তির পরিমাণ বেড়ে গিয়েছে ৭৩ শতাংশ। এর ফলে তিনি এশিয়ার প্রথম এবং বিশ্বের চতুর্থ ধনী হয়ে উঠেছেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.