তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসাতে ত্বহা সিদ্দিকির দরবারে বিজেপি! - The News Lion

তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসাতে ত্বহা সিদ্দিকির দরবারে বিজেপি!


 


তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসাতে ত্বহা সিদ্দিকির দরবারে বিজেপি!   ২০২১-এ মমতার সরকারকে উৎখাত করাই বিজেপির লক্ষ্য। সেই লক্ষ্যে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসাতে চায় তারা। তাই সমীক্ষা করে এগোচ্ছে বিজেপি। কোন বিধানসভা কেন্দ্রে কোন ভোটের দরকার, তা নিরীক্ষণ করেই একুশে যুদ্ধজয়ের নীল নকশা প্রস্তুত করছে বিজেপি।


সেই সমীক্ষায় দেখা দিয়েছে বিজেপি পথে কাঁটা বিছিয়ে দিতে পারে সংখ্যালঘু ভোট। কারণ সংখ্যালঘু ভোটের কারণে বাংলার অন্তত ৭৫টি আসনে বিজেপিকে বিপাকে পড়তে হতে পারে। এই জটিলতা দূর করার জন্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কৈলাশ বিজয়বর্গীয় শরাণাপন্ন হলেন ত্বহা সিদ্দিকীর। 


বিশ্বস্ত সূত্রে খবর তিনি ত্বহা সিদ্দিকীর জনপ্রিয়তার কথা তুলে ধরে তাঁর সহযোগিতা প্রার্থনা করেন। কৈলাশ তাঁকে দ্রুত দিল্লি যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনার সহযোগিতা ও শুভেচ্ছার প্রয়োজন বাংলায়।


কৈলাশ-ত্বহার এই আলোচনা নিয়ে রাজ্য-রাজনীতিতে গুঞ্জন তৈরি হয়েছে। বিজেপি চাইছে সংখ্যালঘু মন ঘোরাতে পারলে তৃণমূলকে হারানো খুব সহজ হয়ে যাবে। কেননা এখন সংখ্যালঘু ভোটের সিংহভাগই তৃণমূলের পক্ষে যায়। সেই ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারলে তৃণমূলের হার অবধারিত।


২০১১ সালে সংখ্যালধু ভোটব্যাঙ্ক সিপিএমকে ছেড়ে তৃণমূলের দিকে চলে আসার পিছনে ত্বহা সিদ্দিকীর হাত ছিল। এবার যদি সেই হাত ঘুরিয়ে দেওয়া যায় তাদের দিকে তাহলে বিজেপিকে আটকানোর সাধ্যি থাকবে না আর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.