আজ থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে আগ্রা ফোর্ট এবং তাজমহল - The News Lion

আজ থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে আগ্রা ফোর্ট এবং তাজমহল



 দীর্ঘ লকডাউন পেরিয়ে এখন আনলক মুডে রয়েছে দেশ। সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চলছে আনলক -৪। তবে সেপ্টেম্বর থেকে আনলক ৪ শুরু হলেও আজ থেকে মিলবে আরও একাধিক ছাড়।  দেশের বেশ কয়েকটি রাজ্যে আজ থেকে খুলতে চলেছে স্কুল। 


 কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা নির্দেশিকাতে বলা হয়েছে, সামাজিক, শিক্ষামূলক, খেলাধূলা, বিনোদন, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান এবং অন্যান্য মণ্ডলীর অনুষ্ঠানে ১০০ জন ব্যক্তি যোগ দিতে পারেব। ২১ সেপ্টেম্বর থেকে মিলেছে এই অনুমতি। 


অন্যদিকে আজ থেকেই নতুন করে ৪০ টি ট্রেন চালাবে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক। ১০ সেপ্টেম্বর থেকেই এই সমস্ত নতুন স্পেশ্যাল ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।    


 আজ থেকে অনেক রাজ্যে খুলতে চলেছে স্কুল-কলেজ। তবে অনেক রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলে যাচ্ছে স্কুল।  এব্যাপারে স্বাস্থ্য মন্ত্রনালয় স্কুলগুলিতে পড়ুয়াদের স্বাস্থ্যের জন্য নির্দেশিকা ঘোষণা করেছে। উত্তর প্রদেশে করোনা পরিস্থিতির জেরে অবশ্য এখনই স্কুল খুলছে না।এর পাশাপাশি সোমবার থেকে পর্যটকদের জন্য আবার খোলা হচ্ছে আগ্রা ফোর্ট এবং তাজমহল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.