টুইটে আজ দয়ার সাগর বিদ্যাসাগরকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী
আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করেলেন মুখ্যমন্ত্রী । তিনি টুইটে সকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করেছেন। পাশাপাশি ২০১৯-এর কলকাতা তাঁর মূর্তি ভাঙচুরের ঘটনাও তুলে ধরেছেন এদিনের টুইট বার্তায়।
এদিন ছিল বিদ্যাসাগরের ২০০ তন জন্মদিবস। বিদ্যাসাগর দয়ার সাগর বলে উল্লেখ করে বিধবা বিবাহ এবং বাল্য বিহার রুখতে এবং বর্ণপরিচয় তৈরিতে অবদানের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী।
টুইটে মুখ্যমন্ত্রী আরও বলেছেন বিদ্যাসাগর বাংলার গর্ব। কিন্তু ২০১৯-এ বহিরাগতরা তাঁর মূর্তি ভেঙে দিয়েছিল। যা কেবলমাত্রা বাংলার প্রতি তাদের অবজ্ঞাই প্রকাশ করেছে। বিদ্যাসাগরের আদর্শ আমাদের মূল্যবোধের সঙ্গে যুক্ত থাকবে বলে টুইটবার্তায় বলেছেন মুখ্যমন্ত্রী।

Post a Comment