বাংলার নতুন অগ্নিকন্যাকে স্বাগতম জানাল বিজেপি
কোলাঘাটের দেউলিয়া বাজারে বিজেপির তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় হাজির প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তাঁকে দেখার জন্য অপেক্ষা করছেন বহু মানুষ। এচিত্র নন্দীগ্রামের জেলা কোলাঘাটের।
ভাষণ শুরুর পর ভারতী ঘোষ বলেন, ২০২১-এর ক্ষমতায় আসার পর রাজ্যের প্রতিটি বোমা উদ্ধারের মামলা আর বিস্ফোরণের মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, সারদা-সহ চিটফান্ডের মামলাগুলো যেমন একসঙ্গে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে, তেমনই এইসব মামলাও তুলে দেওয়া হবে সিবিআই-এর হাতে।
তিনি বলেন, সাধারণ মানুষ ক্ষেপে গিয়েছে। মানুষ যেমন পাগলা কুকুরকে তাড়া করে বেড়ায়, ঠিক তেমনই তৃণমূল নেতাদেরও তাড়া করবে সাধারণ মানুষ। সঠিক সময়ে গরু পাচার নিয়ে মুখোশ খুলবে তৃণমূল নেতাদের। তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আইন মেনে কাজ করুন, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করুন।

Post a Comment