তৃণমূলের রথ উল্টাতে বাংলায় আসছে অমিত শাহ
২০২১ বাংলায় বিধানসভা ভোট। তাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে বিজেপি। অমিত শাহ নির্দেশ দিয়েছেন, একে করোনা তার উপর উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে, এখন ভার্চুয়াল সভার উপর জোর দি্য়ে দীপাবলি মিটলেই সভা শুরু করুক বিজেপি। শুধু বঙ্গ বিজেপিকেই নয়, নিজেও উপস্থিত হবেন বাংলায়।
কালীপুজো মিটলেই বাংলায় প্রচারে ঝড় তুলতে আসছেন তিনি। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়ে এবং কেন্দ্রের সংস্কারমুখী বিলগুলির ইতিবাচক দিক তুলে ধরতেই গ্রাম-বাংলায় প্রচারে ঝাঁপাবে বিজেপি। এরই মধ্যে ৮ অক্টোবর বঙ্গ বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান রয়েছে। এছাড়া এখন রাস্তায় নেমে কোনও প্রতিবাদ নয়, যা হবে ভার্চুয়াল সমাবেশ।
কালীপুজোর পর থেকেই গোটা বাংলা চষে ফেলার ডাক দিয়েছেন অমিত শাহ। অমিত শাহ এবার বাংলার দিকে বিশেষ নজর দিয়েছেন। দলের সভাপতি না হয়েও বাংলার সংগঠনকে মজবুত করতে দৃষ্টি দিয়েছেন তিনি। শাহ মনে করেন, উত্তর-পূর্ব ভারতে বিজেপির নাম-গন্ধও ছিল না। সেখানে যদি বিজেপির ক্ষমতায় আসতে পারে বাংলায় নয় কেন!

Post a Comment