বিশ্বের কাছে পাকিস্তানের আসল স্বরূপ তুলে ধরল ভারত
জাতিসংঘের অধিবেশনে ভারত পাকিস্তানকে কাঠগড়ায় তুলে সন্ত্রাসবাদের সমর্থক আখ্যা দেয়। সন্ত্রাসবাদ বাড়ার জন্য পাকিস্তানকেই দায়ী করে ভারত। জাতিসংঘের সন্ত্রাসবিরোধী ভার্চুয়াল বৈঠকে ভারত তুলে ধরে কাবুল প্রসঙ্গও। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, কাবুলে ভারতীয় দূতাবাসে ১২ বছর আগে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদী গোষ্ঠী দ্বারাই হামলা করা হয়েছিল।
বিদেশমন্ত্রকের যুগ্ম-সচিব মহাবীর সিংভি বলেন, ২০০৮ সালে মুম্বাইয়ে, ২০১৬ সালে পাঠানকোটে এবং উরি ও পুলওয়ামা হামলার পিছনেও দুর্ভাগ্যজনকভাবে হাত ছিল পাকিস্তানের।'সন্ত্রাসবাদের গ্লোবাল স্কোর্জ' শীর্ষক বৈঠককালে পাকিস্তানের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছিল ভারত।
বৈঠকে আল-কায়েদার নির্মূলের জন্য কৃতিত্বের দাবি করা পাকিস্তানের বক্তব্যকে হাস্যকর বলে ব্যাখ্যা করেন তিনি।তিনি আরও বলেন, সম্প্রতি আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান 'শহিদ' হিসাবে গৌরবান্বিত করেছিলেন। তিনি বলেন, ভারত সন্ত্রাসীদের মধ্যে পার্থক্য তৈরি করে না। করাচির একটি হামলা-সহ বিশ্বের কোথাও সন্ত্রাসী হামলা হলেই নিন্দা জানায়।

Post a Comment