প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী
প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। বুধবার সকালে এক টুইট বার্তায় রাহুল ছবি টুইট করেন। সেখানে তিনি লেখেন, কয়েক দশক ধরে কংগ্রেস নির্মিত এবং লালিত সম্পর্কের জালকে ধ্বংস করছেন মোদি। প্রতিবেশী বন্ধু ছাড়া বাস করা বিপজ্জনক।সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে বলে রাহুল গান্ধীর এই উদ্বেগের কথা প্রকাশ করা হয়।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দুর্বল হচ্ছে এবং চীনের সঙ্গে শক্তিশালী হচ্ছে। দ্য ইকোনোমিস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট শহর ভারত সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই শহরে একটি নতুন বিমানবন্দর নির্মাণ করবে সরকার। এটি নির্মাণের জন্য ভারতীয় কোম্পানিকে পেছনে ফেলে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে চীনা সংস্থা। এছাড়া গত জুনে নতুন করে চীন বাংলাদেশের বহু পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দিয়েছে।

Post a Comment