মমতার উন্নয়নের কাজে যুক্ত হতেই তৃণমূলে যোগ প্রভাবশালী বিজেপি সাংসদের দাদার - The News Lion

মমতার উন্নয়নের কাজে যুক্ত হতেই তৃণমূলে যোগ প্রভাবশালী বিজেপি সাংসদের দাদার


 


বিজেপির ঘর ভেঙে অরাজনৈতিক ব্যক্তির তৃণমূলে যোগদান। এবার বিজেপি নেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ঘরে ভাঙন। তাঁর দাদা সুশান্ত চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন। দক্ষিণেশ্বরে কৃষি বিল নিয়ে তৃণমূলে বিক্ষোভের মঞ্চে মদন মিত্রের হাত থেকে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।


সুশান্ত চট্টোপাধ্যায় জানিয়েছে, তিনি আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও, সমাজ সেবামূলক কাজে যুক্ত। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে যুক্ত হতে চান। সেই জন্যই মদন মিত্রের হাত ধরে তৃণমূলে যোগদান। তিনি আরও দাবি করেছেন তাঁর এই তৃণমূলে যোগদানের পিছনে  পরিবারের সমর্থন রয়েছে। কেননা বোন নিজের দলের আর তিনি তার দলের হয়ে কাজ করবেন


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.