নেপালের অন্দরেই এবার চিনের বিরুদ্ধে জাগছে ক্ষোভ
এবার নেপালের মাটিতে চিনা নির্মানের অভিযোগে সরব হল একটি সিভিল সোসাইটি গ্রূপ। রিপোর্ট অনুযায়ী, নেপালের ওই সিভিল সোসাইটি গ্রূপ হুমলা জেলায় চিনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। অন্যদিকে চিনের দাবি, ওই নির্মান তাঁদের নিজেদের এলাকার মধ্যেই হয়েছে।
দাবি করা হয়েছে, বিক্ষোভ প্রদর্শনকারীরা, “নেপালের মাটি ফিরিয়ে দাও’ বলেও ধ্বনি দিতে থাকেন। একই সঙ্গে “চিনা সম্প্রসারণবাদ রুখে দাও” বলে ধ্বনি দেওয়ার কথা প্রকাশ পেয়েছে রিপোর্টে।
হুমলা জেলার কাছেই ১১ টি নির্মাণ করে চিনা সেনা। এতেই ক্ষুধ্ব হয়ে সরব হয় নেপালের একটি সিভিল সোসাইটি গ্রূপ। তবে চিনের দাবি এই নির্মাণ তাঁরা নিজেদের এলাকার মধ্যেই করেছে।

Post a Comment