মহারাষ্ট্রের দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মহারাষ্ট্রের দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বইয়ের কাছেই ভিওয়ান্দিতে প্যাটেল কমপাউন্ড এলাকায় ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুরোদমে এখনও চলছে উদ্ধারকাজ।
এই দুর্ঘটনায় লাফিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া পর্যন্ত জানা যায় মৃত্যু হয়েছে ১০। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন তিনি। পাশাপাশি মোদী জানান, উদ্ধার কাজ চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্থদের সমস্ত সম্ভাব্য সহায়তা দেওয়া হচ্ছে।
Post a Comment