অস্ত্র পাচার করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার দুই অস্ত্র বিক্রেতা
দি নিউজ লায়ন ; বাজারের সব্জি ব্যাগে অস্ত্র পাচার করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার দুই অস্ত্র বিক্রেতা। বারুইপুর জেলা পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিস যৌথ তল্লাশি চালিয়ে কুলতলির পাচুয়াখালি থেকে তাদের গ্রেপ্তার করে। ধৃতের নাম বাবুরাম ঘরামি ও দেবকান্ত শিকারি।
এদের কাছ থেকে ১৩টি একনলা পাইপগান। এরা ক্যানিং থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়,ক্যনিং এর গোলাবাড়িতে এদের অস্ত্র বিক্রির উদ্দ্যেশ্যে ছিল। অটো ধরার জন্য অপেক্ষা করছিল।
পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসতেই পুলিশ ওঁত পেতে তাদের ধরে। বাজারের সব্জির ব্যাগে অস্ত্র লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের রবিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হবে। এদের সাথে আর কারা জড়িত তার সন্ধান চালাবে পুলিশ।

Post a Comment