গুগুল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল অনলাইন পেমেন্ট অ্যাপ পেটিএম
দি নিউজ লায়ন ; গুগুল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল অনলাইন পেমেন্ট অ্যাপ পেটিএম। শুক্রবার রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এই অ্যাপ। দেশের বহু মানুষ এই অ্যাপের সাহায্যে টাকা লেনদেন করেন। ফলে এভাবে অ্যাপ উধাও হয়ে যাওয়ায়, চিন্তার ভাঁজ পড়ে গ্রাহকদের কপালে।
যদিও মোবাইলে যাঁরা ইতিমধ্যেই ডাউনলোড করেছেন, তাঁরা সেটি ব্যবহার করতে পারছেন। এই অ্যাপ গুগল স্টোরে দেখা না গেলেও ওই সংস্থার অন্যান্য অ্যাপ যেমন Paytm For Business, Paytm Money, Paytm Mall এখনও প্লেস্টোরে পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যাপল স্টোরে পেটিএম ডাউনলোড করতে কোনও অসুবিধা হচ্ছে না।

Post a Comment