মাসিক ভাতা পাওয়ার আনন্দে মিছিল করলেন পুরোহিতরা (দেখুন ভিডিও)
দি নিউজ লায়ন ; রাজ্যে ৮০০০ সনাতন ধর্মের পুরোহিতদের জন্য মাসিক ভাতা ১০০০,টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর তার এই ঘোষণার পর বসিহাট মহাকুমার এক নম্বর ব্লকের প্রায় আড়াই হাজার রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর পুরোহিতদের মিছিল হলো। বসিরহাট ইছামতি ব্রীজের বোটঘাট থেকে ইটিন্ডা ও টাকি রোড হয়ে শোনপুকুর মাঠ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার শহরে মিছিল করলেন তারা। তাদের মুখে একটাই স্লোগান মমতার জয় হোক। একদিকে মহালয়া চন্ডীপাঠ।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি, ঢাক, ঢোল, কাশি, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে মিছিল করল সনাতনী ব্রাহ্মণরা। মুখ্যমন্ত্রী ঘোষণাকে তারা দুহাত ভরে আশীর্বাদ ও শুভেচ্ছা জানালেন। তারা বলেন, যেভাবে আমাদের পাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এর আগে কোন সরকার আমাদের পাশে ছিল না। তাই যতদিন উনি মুখ্যমন্ত্রী থাকবেন ততোদিন উনার পাশে সনাতনী ব্রাহ্মণ সমাজ থাকবে।
দিন কয়েক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছিলেন রাজ্যের আট হাজার দুঃস্থ,গরীব পুরোহিতদের জন্য মাসিক হাজার টাকা ভাতা ও আবাস যোজনার বাড়ি তৈরী করে দেবেন। যেমন কথা তেমন কাজ। ঘোষনার কয়েকদিন কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে পুরোহিতদের। শনিবার দুপুরে এলাকার প্রায় কয়েক হাজার পুরোহিতরা সারা বসিরহাট ঘুরে মিছিলও করেন।
চলছে রাজ্য সরকারের নির্দেশেই এলাকার দুঃস্থ,গরীব পুরোহিতদের নাম ও সই সংগ্রহের কাজ। এবছর দূর্গাপূজার আগেই মিলবে ভাতা। তাই খুশীর আনন্দে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও শুভকামনা জানাতে ভুল করেননি এলাকার পুরোহিত ট্রাস্ট বোর্ডের সদস্য থেকে শুরু করে দুঃস্থ পুরোহিতরাও। তাদের দুঃখের কথা কেন্দ্রীয় সরকার না শুনলেও এরাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দুঃখটাকে অনুভব করতে পেরেছেন বলে মন্তব্য ওইসব পুরোহিতদের।
দেখুন ভিডিও

Post a Comment