কেউটে সাপ উদ্ধার - The News Lion

কেউটে সাপ উদ্ধার




দি নিউজ লায়ন ;   জমিতে পাতা ঘুনির মধ্যে আটকে পড়ল একটি বিষধর কেউটে সাপ। জানা গেছে বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়ার বহিরা গ্রামের বাসিন্দা দেবাশীষ সাঁতরা মাছ ধরার জন্য জমিতে ঘুনি পাতে। 


শুক্রবার সকালে ঘুনিতে মাছ পড়েছে কিনা দেখতে গিয়ে তিনি দেখতে পান গুলির মধ্যে আটকে আছে একটি বিষধর কেউটে সাপ। পরে তিনি বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে শুক্রবার সকালে শ্যামপুরের কোটরা গ্রামে জমিতে পাতা ঘুনি থেকে আরও একটি কেউটে সাপ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.