১২ দিন বন্ধ থাকার পর খুলছে খড়গপুর আইআইটি
দি নিউজ লায়ন ; করোনা পরিস্থিতির জন্য দেশের অন্যতম বৃহত্তম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি ১২দিন বন্ধ ছিল। ১২দিন বন্ধ থাকার পর ২১সেপ্টেম্বর সোমবার চালু হবে খড়গপুর আইআইটি। খড়গপুর আইআইটির রেজিস্টার ভৃগুনাথ সিংহ বলেন, সমস্ত দিক বিবেচনা করে সোমবার থেকে খড়গপুর আইআইটিতে প্রশাসনের সমস্ত নির্দেশ মেনে চালু করা হবে কাজকর্ম।
প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে ও মাস্ক ব্যবহার করতে হবে। সেইসঙ্গে কর্তৃপক্ষ যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে চলতে হবে।সমস্ত পরীক্ষা করার পর কর্মীদের প্রবেশ করতে দেওয়া হবে।তাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন যাতে সমস্ত নিয়ম মেনে কাজ কর্ম চালু করা যায় তার জন্য যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খড়গপুর আইআইটি সূত্রে খবর, ফের যাতে ক্যাম্পাসে করোনা থাবা বসাতে না পারে তার জন্য যে সমস্ত আবাসিক ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি বাইরে থেকে যারা ক্যাম্পাসে ঢুকবেন তাদের ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ থাকছে।
প্রথমত ক্যাম্পাসে ঢোকার মুখে প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। জ্বর থাকলে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেয়া হবে না। পাশাপাশি বাইরে থেকে জিনিসপত্র ক্যাম্পাসের ভেতরে যাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা রাখা হবে বলে সূত্রের খবর এই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা সোমবার জানিয়ে দেওয়া হবে।

Post a Comment