প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াতে অ্যাসিড হামলা
দি নিউজ লায়ন ; প্রেমের প্রস্তাবে রাজী না হওয়াতে মাঝরাতে বাড়ি ঢুকে কলেজ ছাত্রীর মুখে আসিড ছুড়লো । ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বড় চাঁদঘর এলাকায় । এই ঘটনায় কলেজ ছাত্রী ও তার মা আহত হয়েছে। তাদেরকে পলাশি স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয় এর পর ওই ছাত্রী অবস্থা খারাপ হলে কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ সাস্থ্য পরিষেবক ওয়াসিম মন্ডল তার বন্ধু সাহেব মোল্লা এই আসিড হামলা চালায় বলে কালীগঞ্জ থানায় ওই ছাত্রীর বাবা আলিমুদ্দিন শেখ অভিযোগ জানানোর পর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদ সুলতানা বয়েস ২১। সে পলাশী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাকে দীর্ঘ দিন ধরে ওয়াসিম মন্ডল বিরক্ত করতো তাকে। বিয়ের প্রস্তাব দেই সে প্রত্যাখ্যান করে।
নানা ভাবে রাস্তায় ভয় দেখাতো এমন কি তার বিয়ের ঠিক হলেও সেই বিয়ে ভেঙে দেই বলে অভিযোগ। ঘটনার দিন সে ঘরের বারান্দায় মায়ের সঙ্গে রাতে ঘুমিয়ে ছিল মাঝ রাতে ওয়াসিম ও তার বন্ধু সাহেব বাড়ি ঢুকে আসিড ছুড়লে চাঁদ সুলতানের চিৎকার এর তার দাদা তাদের পিছনে ছুটলেও ধরা যায় নি। আহত ছাত্রী কে স্বাস্থ্য কেন্দ্র তারপর কৃষ্ণনগর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

Post a Comment