দুই মহিলা মাদক পাচারকারী গ্রেফতার
দি নিউজ লায়ন ; গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদক কারবারের সাথে যুক্ত এক মহিলাসহ দুজনকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৭ কিলো গাঁজা। যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মালদা শহরের রথবাড়ি এলাকা থেকেই ওই দুজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পাঁচটি বড় প্লাস্টিকের প্যাঁকেটে মোড়ানো অবস্থায় ছিল এই গাঁজাগুলি । যা কিনা জেলার বাইরে পাচার করার উদ্দেশ্য নিয়েই এসেছিল ওই দুই মাদক কারবারি। তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার মালদা আদালতে তোলার ব্যবস্থা করে সংশ্লিষ্ট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম অহেদি বেবি, অপর ধৃতের নাম ছোট্টু খান। ধৃত মহিলার বাড়ি বর্ধমান জেলার কাটোয়া থানার মাটিপাড়া এলাকায়। এবং ধৃত ব্যক্তির বাড়ি জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার সাত নম্বর বস্তি কলোনি এলাকায়।
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন মোহন রায় বলেন, এদিন ১৭ কিলো গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ১ লক্ষ টাকার বেশি এই মাদক কারবারে মহিলাদের ব্যবহার করছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতের গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহরের রথবাড়ি এলাকায় অভিযান চালানো হয়।
সেখান থেকেই ওই দুজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা এগুলি কোথা থেকে সংগ্রহ করে কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল, সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment