নেপালের প্রধানমন্ত্রীর ফোন, ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ - The News Lion

নেপালের প্রধানমন্ত্রীর ফোন, ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। দুই নেতা টেলিফোনে ২০ মিনিট কথা বলেন। এ সময় বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বলে জানান শেখ হাসিনা। মঙ্গলবার শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।




তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে দক্ষিণ এশিয়ার দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন। তারা কুশল বিনিময় করেন। একে অপরের দেশের মানুষকে শুভেচ্ছা জানান। পাশাপাশি দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.