উল্টে গেল গরু বোঝাই ট্রাক, আহত তিন, জখম ১৬ টি গরু
দি নিউজ লায়ন ; মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার গোপালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে একটি ট্রাকে করে ১৬ টি গরু নিয়ে হাটে যাওয়ার সময় আচমকা ট্রাকটির সামনের একটি টায়ার ফেটে যায়। যার ফলে ট্রাকটি রাস্তা থেকে উল্টে রাস্তার ধারে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারের কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়গোপুর লোকাল থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ট্রাকে থাকা দুইজন গরু ব্যবসায়ী ও ট্রাকের চালককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
সেই সঙ্গে১৬ টি গরুকে জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রানী চিকিৎসক কে ডেকে নিয়ে এসে চিকিৎসা শুরু করা হয়েছে।ওই গরু গুলি বিক্রি করার জন্য ফেকো হাটে যাচ্ছিল ব্যবসায়ীরা।ফেকো হাটে যাওয়ার পথে গোপালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে আহত তিন জনেরই অবস্থা সঙ্কটজনক। পুলিশ ট্রাকটিকে উদ্ধার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment