ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় নতুন অতিথি হিসেবে দেখা যাবে দুই চিতাশাবককে
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ডিয়ার পার্কে মিনি চিড়িয়াখানা টি রয়েছে। সেই চিড়িয়াখানা এখন আকর্ষণীয় উঠছে ।দীর্ঘদিন লকডাউনে বন্ধ রয়েছে ।আগামী দোসরা অক্টোবর থেকে ঝাড়গ্রামমিনি চিড়িয়াখানা খুলে দেওয়া হবে সকলের জন্য ।লকডাউন এর মধ্যেই ঝাড়গ্রাম চিড়িয়াখানা তে দুটি চিতা শাবক জন্মগ্রহণ করেছে।
ময়ূরের ডিম থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে নীলগাই, হরিণসহ একাধিক পশুপাখির। যা দোসরা অক্টোবর থেকে দেখা যাবে।২০১৭ সালের অক্টোবর মাসে সোহেল নামে একটি পুরুষ চিতাবাঘ ঝাড়গ্রাম চিড়িয়া খানায় নিয়ে আসা হয়।২০১৯সালে হর্ষিণী নামে একটি মহিলা চিতা বাঘ নিয়ে আসা হয়।
এর পর ওই মহিলা চিতা বাঘ সন্তানের জন্ম দেয়।কিন্তু সে তার নিজের সন্তানকে খেয়ে ফেলে। চলতি মাসের ২ তারিখে মহিলা চিতা বাঘ টি দুটি পুরুষ চিতা শাবকের জন্ম দেয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাচ্চা দুটি কে আলাদা রাখার ব্যবস্থা করে।সেই সঙ্গে পুরুষ চিতা বাঘ টিকে আলাদা ভাবে রাখা হয়।
সিসি টিভির ক্যামেরার মাধ্যমে মা চিতা বাঘটির উপর নজর রাখা হয়েছে।চিতা শাবক দুটি ভালো রয়েছে। যা চিড়িয়াখানায় মানুষদের সকলকে আনন্দ দিবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান।

Post a Comment