দুটি দাঁতাল হাতির লড়াই, আতঙ্কিত এলাকার বাসিন্দারা
দুটি হাতির লড়াই এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা বিষয়টি বন দফতর কে জানিয়েছেন। তবে যেভাবে দুটি দাঁতাল হাতি এলাকা দখলের জন্য লড়াই করছে তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই গ্রামের বাসিন্দারা।মঙ্গলবার রাতে ওই দুটি দাঁতাল হাতির গর্জনে গ্রামবাসীরা কেউ ঘুমোতে পারেনি।
গ্রামবাসীদের অনুমান লড়াই করতে করতে যদি দাঁতাল হাতি দুটি গ্রামে ঢুকে পড়ে তাহলে ব্যাপক তাণ্ডব চালাবে।তাই বুধবার গ্রামবাসীরা দূর থেকে দুটি হাতির লড়াই দেখছে।খবর পেয়ে বুধবার শালবনি থানার জামিরগোট গ্রামে গিয়ে হাতি দুটিকে কি ভাবে আলাদা করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছেন বনদফতরের আধিকারিক রা।
তবে ওই দুটি দাঁতাল হ হাতি ছাড়াও ওই এলাকায় আরও ৭ টি হাতি রয়েছে বলে এলাকার বাসিন্দারা জানান ।সেই হাতি গুলি প্রতিদিন মাঠে গিয়ে ধান চাষের ক্ষতি করছে। কখন ও আবার হাতি গুলি লোকালয়ে ঢুকে বাড়িঘরের ক্ষতি করছে বলে গ্রামবাসীরা জানান। তারা বলেন যেভাবে হাতি গুলি ফসলের ক্ষতি করছে তাতে এবছর মাঠ থেকে ফসল ঘরে তোলা সম্ভব হবে না।
তাই হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন জামিরগোট গ্রামের বাসিন্দারা। শালবনি ব্লকের পাশাপাশি পশ্চিমমেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পেডুয়াবাদ এলাকায় একটি দল ছুট দাঁতাল হাতি ব্যাপক তাণ্ডব চালাচ্ছে বলে গ্রামবাসীরা জানান।ওই দল ছুট হাতি টি মাঠে গিয়ে যেমন ফসলের ক্ষতি করছে তেমনি পথচলতি গাড়ির উপরেও হামলা শুরু করেছে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি বন দপ্তরকে গ্রামবাসীরা জানিয়েছেন।

Post a Comment