বেলপাহাড়ীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
দি নিউজ লায়ন ; রবিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই নম্বর ব্লকের বেলপাহাড়ী থানার খাঁদারাণী তে ঝাড়গ্রাম হোটেল ওনার্সওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ব পর্যটন দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবিবার ওই অনুষ্ঠানে সংগঠনের প্রতিটি সদস্য শামিল হয়েছিলেন।
সেই সঙ্গে ওই অনুষ্ঠানে এলাকার শিশুরাও সামিল হয়েছিলেন। ওই সংগঠনের পক্ষ থেকে শিশুদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় ও খেলাধুলার আয়োজন করা হয়। সেই সঙ্গে তাদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হয়। সংগঠনের সম্পাদক মধুসূদন কর্মকার বলেন লকডাউন এর ফলে প্রায় ছয় মাস জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি বন্ধ ছিল। রবিবার থেকে জেলার প্রতিটি পর্যটন কেন্দ্র গুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
পর্যটকরা ঝাড়গ্রামে আসতে শুরু করেছে। করোনা পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হলেও তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও মুখে মাস্ক ব্যবহার করার আবেদন জানান ।সেই সঙ্গে সকলকে জেলা প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য তিনি আবেদন জানান।
তিনি আরো বলেন যে আমরা যদি সকলে সচেতন হয় তাহলে আমরা নিজেরাই করোনা কে ঠেকাতে পারব। তাই প্রতিটি মানুষকে তিনি সচেতন হওয়ার আবেদন জানান। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে ঝাড়গ্রাম জেলায় আসা পর্যটকদের সংগঠনের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।
সেই সঙ্গে তিনি বলেন ধীরে ধীরে সব কিছুই স্বাভাবিক হবে, আবার অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে পর্যটকের ভিড় জমে উঠবে। তাই করোনা পরিস্থিতিতে ও ঝাড়গ্রামে বহু মানুষ বেড়াতে আসছেন বলে তিনি জানান।

Post a Comment