ইউএস-বাংলা মাস্কাটে ফ্লাইট পরিচালনা করবে ১ অক্টোবর থেকে - The News Lion

ইউএস-বাংলা মাস্কাটে ফ্লাইট পরিচালনা করবে ১ অক্টোবর থেকে




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে সপ্তাহে দুটি সিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আজ রবিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারলাইন্সটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।   


সোমবার ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার বিমান এবং পরের দিন মঙ্গলবার ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করবে। আবার মঙ্গলবার ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 


বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.