হিন্দু প্রতিবেশীর দেহ সৎকারে মুসলিম সম্প্রদায়ের লোকেরা - The News Lion

হিন্দু প্রতিবেশীর দেহ সৎকারে মুসলিম সম্প্রদায়ের লোকেরা




দি নিউজ লায়ন ;  হৃদরোগে আক্রান্ত হলে মৃত্যু হল হিন্দু প্রতিবেশী। আর তার দেহ সৎকারে এগিয়ে এল মুসলিম সম্প্রদায়ের লোকেরা। বৃহস্পতিবার সকালে সম্প্রীতির এই নজির দেখা গেল উলুবেড়িয়া পুরসভার ২৫ নং ওয়ার্ডের ফতেপুরে।



জানা গেছে আদতে ঝাড়খন্ডের সিংভূম জেলার বাসিন্দা রঘুনাথ কুমার (৬১) বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়ার ফতেপুরে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন। পরে তার মৃত্যু হয়। এদিকে লক ডাউনের দিন স্বামীর মৃত্যু মৃত্যু হওয়ায় সমস্যায় পড়েন তার স্ত্রী বাসন্তী কুমার ও বিশেষ চাহিদা সম্পন্ন ভাই রমেশ্বর কুমার।



 আত্মীয় স্বজন না আসলে কে মৃতদেহ শশ্মানে নিয়ে যাবে এবং কিভাবে সৎকার হবে সেই আতঙ্ক গ্রাস করে তাদের। যদিও দুজনের সমস্যা সমাধানে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দা শেখ পিয়ার আলি। সঙ্গে ডেকে নেন আশেপাশের প্রতিবেশীরদের।



পরে তারা নিজেরাই মৃতদেহ উলুবেড়িয়া শতমুখী শশ্মানে নিয়ে গিয়ে দেহ সৎকারে হাত লাগায়। বিপদের দিন প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের এই উদ্যোগে খুশী ভাই রামেশ্বর কুমার।



তিনি জানান বিপদের দিনে যেভাবে মুসলিম সম্প্রদায়ের লোকেরা আমার পাশে দাঁড়িয়েছেন সেটা আমি কোনদিন ভুলতে পারবনা। অন্যদিকে শেখ পিয়ার আলি জানান একজন আত্মীয় মারা গেলে যে কাজটা সকলে করে আমিও সেটাই করেছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.