যুক্তরাষ্ট্রে হারিকেন লরার তাণ্ডবে ৬ জনের মৃত্যু - The News Lion

যুক্তরাষ্ট্রে হারিকেন লরার তাণ্ডবে ৬ জনের মৃত্যু



দি নিউজ লায়ন ;  যুক্তরাষ্ট্রে  হারিকেন লরার তাণ্ডবে লুইজিয়ানায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। ঝড়টির তাণ্ডবে লুইজিয়ানা ও অন্যান্য অঙ্গরাজ্যের প্রায় নয় লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।বৃহস্পতিবার চার মাত্রার এ ঝড়ের তাণ্ডবে একটি শিল্প এলাকার রাসায়নিকেও আগুন ধরেছে বলে জানা গিয়েছে।


 যুক্তরাষ্ট্রের ট্র্যাকিং সাইট পাওয়ার আউটেজের ভাষ্য অনুযায়ী, লরার প্রভাবে লুইজিয়ানার ৬ লাখ বাড়ি এবং টেক্সাসে অন্তত ১ লাখ ৮০ হাজার বাড়ি ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। লেক চার্লস শহর এবং এর আশেপাশের এলাকাগুলোও ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।



 ঝড়টি এখন দুর্বল হয়ে আরকানসাস’ সীমান্তের দিকে ধেয়ে যাচ্ছে। এর আগে, লরা ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালিয়ে ২৪ জনের প্রাণ কেড়ে নেয়। তবে ঝড়ের শক্তি কমলেও এটি এখনও তুমুল বৃষ্টিপাতের কারণ হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.