মেছো ঘেরিতে মাছ ধরার সন্দেহে আক্রান্ত, আদিবাসী তৃণমূল পরিবার - The News Lion

মেছো ঘেরিতে মাছ ধরার সন্দেহে আক্রান্ত, আদিবাসী তৃণমূল পরিবার




দি নিউজ লায়ন ;    বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের ঘেরি পাড়ার ঘটনা । সক্রিয় তৃণমূল কর্মী চিত্র সরদার তার স্ত্রী চন্দনা সরদার গ্রামের মাছের ঘেড়িতে জাল ফেলে মাছ ধরেছে। শুধুমাত্র সন্দেহের বশে তে গতকাল মঙ্গলবার সন্ধ্যেবেলা স্থানীয় বিজেপি নেতা পিন্টু মোল্লা ও পবিত্র মন্ডল সহ ১৫ জনের একটি দল  আগ্নেয়াস্ত্র নিয়ে চিত্র সরদার এর বাড়িতে চড়াও হয়। 




প্রথমে মারধর, ঘর ও আসবাবপত্র ভাঙচুর প্রতিবাদ করতে আসলে স্ত্রী চন্দনা সরদারের গায়ে হাত দেয় রেয়াদ পায়নি তাদের একমাত্র মেয়ে বছর ১৯ এর বিএ প্রথম বর্ষের ছাত্রী তাকে শীলতা হানি করে বলে অভিযোগ । এমনকি শূন্যে  কয়েক রাউন্ড গুলি ও বোমাবাজি করে বলে অভিযোগ ।গতকাল সন্ধ্যেবেলার পর একইভাবে আজ বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ চড়াও হয় চিত্র সরদার এর বাড়িতে। 




এই ঘটনার পুনরাবৃত্তি হয় ভেরি পাড়ায় মারধর, বোমাবাজি ও গুলি ও ভাংচুরের ঘটনার পর, খবর পেয়ে হাসনাবাদ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। সক্রিয় তৃণমূল কর্মী চিত্র সরদার, বিজেপি নেতা সহ বেশ কয়েকজন বিরুদ্ধে হাসনাবাদ থানায়  অভিযোগ দায়ের করেছে। 




অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব,তারা বলেন এটা কোনো রাজনৈতিক  ঘটনা নয়, এটা দুটো পরিবারের গণ্ডগোলের জের। অহেতু রাজনৈতিক রঙ  লাগানো হচ্ছে,আমাদেরকে কালিমালিপ্ত করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.